1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় পুলিশ পরিচয়ে চাঁদা আদায়াকলে  ২ প্রতারক আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৯০৩ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিক্সা হতে চাঁদা আদায়কালে ২ জন প্রতারককে আটক করেছে থানা পুলিশ। এ সময় চাঁদা আদায়ের নগদ ১ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টায় নগরীর রামঘাটলা সড়কের টপটেন নামক শো-রুমের বিপরীত পাশে সড়কের সামনে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র জানায়, রামঘাটলা সড়কের টপটেন নামক শো-রুমের বিপরীত পাশে সড়কের কতিপয় ব্যক্তি ভূয়া পুলিশ পরিচয় দিয়ে সিভিল পোষাকে বিভিন্ন সিএনজি, অটোরিক্সা ড্রাইভারদের গাড়ী পার্কিং করার ইস্যু দেখিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও বলপ্রয়োগ করে বিভিন্ন গাড়ী হতে ৩০/৪০ টাকা করে চাঁদা আদায় করার সংবাদ পাওয়া যায়। ঘটনার বিষয়টি কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশ অবগত হওয়ার পর পরই বিষয়টি পুলিশ সুপার জানতে পারেন।

তাৎক্ষনিক পুলিশ সুপারের নির্দেশে কোতয়ালী থানা ও ট্রাফিক পুলিশের টিমকে উল্লেখিত স্থানে গিয়ে পুলিশের পরিচয়দানকারি দুই প্রতারককে চাঁদার টাকাসহ আটক করে।

আটক হওয়া দুই প্রতারক হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গঙ্গানগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া(২২) ( বর্তমানে সদরের গোবিন্দপুর পশ্চিম পাড়ার ফিরোজ ড্রাইভারের ভাড়াটিয়া) এবং সদরের সাহাপাড়ার মো: স্বপন মিয়ার ছেলে মোঃ আরিফ(২৩)।

উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০