1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভাত না পেলে উন্নয়ন ধুয়ে খাবে মানুষ?-প্রশ্ন ফখরুলের!!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৭৪৩ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টর

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর তাদের (ক্ষমতাসীন) কথার বাগাড়ম্বর যে এখন নাকি দেশ সবচেয়ে ভালো আছে। তারাই নাকি আসলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়। আরে উন্নয়ন ধুয়ে খাবে মানুষ, যদি ভাত খেতে না পারে? আর কোথায় উন্নয়ন? উন্নয়ন হলে তো কর্মসংস্থান থাকত। বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, চাকরি পায়? সরকারি হিসেব মতে প্রায় তিন কোটি বেকার।

সিলেট মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সম্মেলন শুরু হয়।

নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরুপে ভেঙে দিয়েছে সরকার’- এমন অভিযোগ করে তিনি বলেন, গত দুটো নির্বাচন করেছে, আপনারা দেখেছেন, যারা একটিতে কোনো ভোটই হয় নাই, ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করিয়ে তারা সরকার গঠন করেছিল। ভোটকেন্দ্রগুলোতে কুকুর বসেছিল। আমাদের শফিউল আলম প্রধান সাহেব, জাগপার প্রেসিডেন্ট ছিলেন, তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন। এই নির্বাচনকে নাম দেওয়া যেতে পারে ‘কুত্তা মার্কা নির্বাচন’। ২০১৮ এর যে নির্বাচন, সে নির্বাচনে আগের রাতেই তারা সব ভোট দিয়ে চলে গেছে। আর ভোটের দিন যেটুকু বাকি ছিল, সেটুকু করে, কাউকে কাছেও ভিড়তে দেয়নি। তার আগে পুলিশকে ব্যবহার করে তারা এমন একটা অবস্থার তৈরি করেছিল, আমাদের নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে যাওয়ার মতো অবস্থাও ছিল না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০