1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বিশ্ব নারী দিবসে পলাশবাড়ীতে ও বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬৬২ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা,ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল এ দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশবাড়ী টাউন হলে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার ফাতেমা জান্নাত মিশু,প্রানী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, মহিলা কলেজের সহকারি অধ্যাপক তাহমিনা বেগম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াছমিন ঝনু,শিক্ষক মিজানুর রহমান মিজান, নারী নেত্রী শিখা আকতার লিপি ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,নারী সংগঠনের নেত্রীরাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরচিালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ বেগম।
বক্তারা, নারীদের সংসারের পাশাপাশি কর্মমূখি জ্ঞান অর্জনে প্রশিক্ষণ নিয়ে টিম ওয়ারি উদ্যোগ গ্রহনের আহবান জানান এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সাবলম্বী হতে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০