1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় স্কুলছাত্রীকে ধষর্ণের দায়ে ধর্ষকের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯২৪ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা ব‍্যুরো

খুলনায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধষর্ণের দায়ে মো: আল আমিনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। আসামীর বাড়ি নিজখামার এলাকায়। বিশ্বাস প্রোপারটিজ এলাকার বাসিন্দা জনৈক মো: রুস্তুম খাঁর ছেলে।
সোমবার (৬ মার্চ ২০২৩) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আ: ছালাম খান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: রুবেল খান। মামলার এজাহার সূত্র থেকে জানা যায়,৭ম শ্রেণির ছাত্রী বিশ্বাস প্রোপারটিজ এলাকার বাসিন্দা ও হোগলাডাঙ্গার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ২০২১ সালের ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আসামি আল আমিনের স্ত্রী মনি বেগম ভিকটিমের মাকে জানায় তার জামাইয়ের ফোনে ওই স্কুলছাত্রীর খারাপ ছবি আছে। ভিকটিমের মা সেটি দেখে মেয়েকে ঘটনার কারণ জিজ্ঞাসা করেন। একপর্যায়ে ভিকটিম মাকে জানায় একই বছরের ১ এপ্রিল তাকে আইসক্রিম খাওয়ানোর কথাসহ বিভিন্ন প্রোলভন দেখিয়ে নিজখামার এলকায় আসামির দুলাভাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এজাহারে তিনি আরও আসামির কথা মত না আসলে ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি প্রদান করে আসামি। তার ভয়ে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ও ভিডিওর কথা এতদিন গোপন রেখেছিল।
এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা ২০২১ সালের ১৩ অক্টোবর লবনচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনীয় ২০০৩) এর ৯(১) ধারা তৎসহ পর্নোগ্রাফি আইন ২০১৩ এর ৮(১) ধারায় আল আমিনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০২২ সালের ১২ মে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোকলেকুর রহমান আসামি আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০