1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুনিয়ার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৮৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর গুলশানে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রেীয় কমিটি।

বুধবার (২৮ এপ্রিল) সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের দেয়া যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, তরুণীর এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নেয়া যায় না। এরই মধ্যে তার এ মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করা হয়েছে। আদালত তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

তারা আরও বলেন, এটা হত্যা না আত্মহত্যা, এ নিয়ে সঠিক তদন্ত প্রয়োজন। তাই এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক বিচারের স্বার্থে এবং মৃত্যুরহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে। এ দেশকে স্বাধীন করতে তরুণীর বাবার অসামান্য অবদানের কথা বিবেচনায় নিয়ে এবং আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দরকার।

সোমবার সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ পড়ুয়া এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে ওই দিন রাতেই গুলশান থানায় মামলা করেন তান বোন। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।

এ ঘটনায় মামলার পর মঙ্গলবারই বসুন্ধরা গ্রুপের এমপি সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ মে’র মধ্যে আদালতে দাখিল করার আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০