1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ইমরান খানকে লেখা চিঠিতে কী চেয়েছেন মোদি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৮৯৫ বার দেখা হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই চিঠিতি প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আন্তরিক সম্পর্ক চেয়েছে ভারত। পাকিস্তান দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানাতে মোদি এই চিঠি লিখেন।

তিনি বলেন, প্রতিবেশী হিসেবে পাকিস্তানের জনগণের সঙ্গে আন্তরিক সম্পর্ক চায় ভারত। আর সে জন্য আস্থা ও ভীতিশূন্য পরিবেশ দরকার।

ভারত ও পাকিস্তানের মধ্যকার সুসম্পর্কের আভাস হিসেবে দেখা হচ্ছে মোদির এই চিঠিকে।

করোনাভাইরাস মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের জনগণ ও ইমরান খানের সফলতা কামনা করেছেন মোদি।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, প্রতি বছরই পাকিস্তানকে এমন একটি চিঠি লেখা হয়।

পাকিস্তানের সঙ্গে নানা ইস্যুতে বৈরী সম্পর্ক চলছে প্রতিবেশী ভারতের সঙ্গে। দেশ ভাগের পর থেকে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধও হয়েছে। সীমান্তে মাঝে-মধ্যে দুদেশের মধ্যে গুলি বিনিময়েরও ঘটনা ঘটে। হঠাৎ করেই গত মাস থেকে দুই দেশের মধ্যে সীমান্তে যুদ্ধ বন্ধের চুক্তি হয়েছে।

সম্প্রতি ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ভারতকে অতীত কবর দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, সেই আভাসেই সাড়া দিয়েছেন নরেন্দ্র মোদি। তবে দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে যে উত্তেজনা রয়েছে তাতে সম্পর্ক ভালো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০