1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নিজ মেয়েকে ধর্ষণ চেস্টার মামলায় বাবাকে ১০ বছরের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামের নশরতপুর বেলতলা এলাকায় এক ধর্ষণের মামলায় আসামী আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার আসামী আবু আহাম্মদ মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ফেনীর সোনাগাজী পালগিরির আবু ইউসুফের ছেলে আবু আহাম্মদ মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত জানান,আসামী ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লামসাম নশরতপুর বেলতলা এলাকার ফুফাতো ভাইয়ের বাড়িতে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার মামলায় ৬ জন স্বাক্ষীর মাধ্যমে আদালতে প্রমাণিত হওয়ায় আদালত আসামী মেয়ের বাবা আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেয় রায় দেন।
এ ঘটনায় ধর্ষিতার মা মনি বেগম বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামীআবু আহাম্মদমিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০