1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তিতাসে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৩ বার দেখা হয়েছে

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি

স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুমিল্লার তিতাসে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় তিতাস উপজেলা পরিষদের মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান,জেলা কৃত্রিম প্রজনন কেন্দের উপ-পরিচালক শাহজামান খান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ ও খামারিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদ মোল্লা।
এসময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল আমিন মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুনায়েদ সাদেক,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম,উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক রিপন মুন্সিসহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রদর্শনীতে মোট ৩৮ টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি,ছাগল,ভেড়া, হাঁস মুরগিসহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। এবং প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে সার্টিফিকেট,পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এবং প্রথম পুরস্কার অর্জন করেন গরুর খামারি মঙ্গল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০