1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ৫৫ হাজার শিশু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫৫ হাজার শিশুকে ভিটামিনঅ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। নগরীর ৬ থেকে ১১ মাস বয়সী সাত হাজার ৮২৫ জনকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।
তিনি বলেন, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ৯৮টি কেন্দ্রে এবং ভ্রাম্যমাণ সাতটি কেন্দ্রে চলবে টিকাদান কার্যক্রম। প্রতি কেন্দ্রে দুইজন স্বেচ্ছাসেবক ও প্রতি ওয়ার্ডে দুইজন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তাদের সাথে সমন্বয় করবেন ওয়ার্ড কাউন্সিলররা।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দনা দেবনাথ জানান, যেকোনো ধরনের অসুস্থ শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে না। অভিভাবকরা চিকিৎসকের পরামর্শ অনুসারে পরবর্তীতে বাচ্চাদের ক্যাপসুল খাওয়াবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০