1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নাচলেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা, ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫৬৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। গত এক বছরেরও বেশি সময় ধরে সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন। করোনা বেড়ে যাওয়ায় এই কষ্ট তাদের বেড়েই চলেছে। এমন অবস্থায় নিজেদের মনোবল ধরে রাখতে এবার ভিন্ন পন্থা বেছে নিলেন তারা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন চিকিৎসক এবার নাচলেন। নাচের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই নাচের ভিডিও সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন – ‘কোভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন্য সার্জনদের নাচ।’

ভিডিওতে দেখা যায়- হাসপাতালের ড্রেস পরে ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন এক চিকিৎসক। এরপর আরও দুজন চিকিৎসক এসে তার সঙ্গে যুক্ত হন।

‘নয়া দামান’ গানটির রচয়িতা হাছন রাজা। অনেকে গানটি কণ্ঠে তুলেছেন। তবে কিছুদিন আগে এই গানে কণ্ঠ দেন তসিবা ও মুজা। এ জুটির গাওয়া গানের সঙ্গে পারফর্ম করলেন ডা. শাশ্বত চন্দন, ডা. কৃপা বিশ্বাস, ডা. আনিকা হোসাইন খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০