1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় বিদেশী মদ ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ১৭ বোতল মদ এবং প্রায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।গতকাল ১৭ ফেব্রুয়ারী দুপুরে জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।
পৃথক আরেকটি অভিযানে একই দিন রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় অভিযান পরিচালনা করেপ্রায় ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কুমিল্লায় বিদেশী মদ ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে গাজী মোঃ রাজিব(২৯)। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বলুহর গ্রামের মোঃ মহিদুল ইসলাম এর ছেলে মোঃ রুকনুজ্জামান (২৯) এবং একই গ্রামের মৃত মহিদুল ইসলাম এর ছেলে তমাল হোসেন বাবু (২৮)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ঝিনাইদহ,কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০