1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মালদ্বীপে সিটি কাউন্সিলর মেয়রের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১৩ বার দেখা হয়েছে

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি

গতকাল রোজ রবিবার মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের মালে সিটি কাউন্সিল এর সম্মানিত মেয়র জনাব ড.মোহাম্মেদ মিউজ্জু এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। প্রবাসী কর্মীদের মৃতদেহ সংরক্ষণে মালে সিটি কাউন্সিলের মর্গের চার্জ মওকুফ বা নামমাত্র রাখার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও মালেতে প্রবাসী কর্মীদের নিরাপদ ও মান সম্পন্ন আবাসন নিশ্চিত করতে সিটি কাউন্সিল কে কার্যকরী ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়। সবশেষে সিটি কাউন্সিলে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় ডলারের সংস্থান করার জন্য অনুরোধ করা হয়। সম্মানিত মেয়র সিটি কাউন্সিলে প্রবাসী বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন ও তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় মিশনের প্রথম সচিব কাউন্সেলর (শ্রম) জনাব মো: সোহেল পারভেজ ও সিটি কাউন্সিলের সেক্রেটারী জেনারেল জনাব মুজতবা জলিল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০