1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আসামী বশির মেম্বার আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৪ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে চুরির অপবাদে দিয়ে মামুন মিয়া নামে এক কাঠমিস্ত্রীকে মধ্যরাতে ঘর থেকে তুলে নিয়ে আম গাছের সাথে বেঁধে পরিবারের লোকদের সামনে রাতভর অমানবিক নির্যাতনের ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে।
শনিবার দিবাগত রাতে দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পূর্ব-নবীপুর গ্রামের আহত মামুন মিয়ার স্ত্রী মোসাঃ রাবেয়া আক্তার বাদী হয়ে নির্যাতনকারী একই গ্রামের বশির মেম্বারসহ ১০জনকে অভিযুক্ত করে ওই মামলা দায়ের করেছেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত মোঃ বশির মেম্বার(৫৫)কে আটক করে রোববার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে।

উল্লেখ্য মোবাইল চুরির অপবাদে গত ৮ ফেব্রæয়ারীরাত ২-৩০টায় বশির মেম্বারের নেতৃত্বেতার লোকজন কাঠমিস্ত্রী মামুনকেতুলেএনে বশির মেম্বারের বাড়ির গাছের সাথে বেঁধে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালায় এবং চুরির স্বীকারোক্তি আদায়ে প্লাস দিয়ে নখ উপড়ে ফেলে।
৯ ফেব্রুয়ারী বিকেলে স্থানীয় ইউছুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকারিয়া ম্যানেজার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে সালিসে মোবাইলটি মামুন চুরি করেছে এমন কোন প্রমান না পাওয়ায়,আহত মামুন মিয়ার চিকিৎসাবাবত বশির মেম্বারকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। চেয়ারম্যানের সহযোগীতায় মামুন মিয়াকে রাতে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ রোববার দুপুরে জানান,এ অমানবিক ঘটনাটি বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশ হওয়ায় নির্যাতিত পরিবারকে অভয় দিয়ে ডেকে এনে মামলা দায়ের ও মামলার প্রধান অভিযুক্ত বশির মেম্বারকে আটক করে কোর্ট হাজতে চালান করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০