1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মুনিয়ার দেহ ফ্যানে ঝুলানো থাকলেও পা ছিল বিছানায়!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৫৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করার সময় মুনিয়ার পা দু’টো বিছানার সাথে লেপ্টানো ছিল বলে জানিয়েছেন তার দুলাভাইয়ের বন্ধু জিসান। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সাথে কথা হয় গণমাধ্যমের।

জিসান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মুনিয়ার মরদেহ দেখি। তখন তার পা দু’টো বিছানায় ছিল। কিন্তু পা গুলো শুধু বিছানার সাথে লেপ্টে ছিল ছিল। দুই পা দুপাশে ছড়ানো ছিল। ওর পায়ের মাঝখানে একটা টোল ছিল। কিন্তু সেটা খাড়া অবস্থায়ই ছিল। যার কারণে ধারণা করা হচ্ছে, শেষ মুহুর্তে মেয়েটি বাঁচার চেষ্টা করলে টোলটি এভাবে থাকতো না। হয়তো পড়ে যেতো। যার কারণে এটাকে হত্যা বলে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ বলেছে পা ঝুলে থাকার পেছনে বৈজ্ঞানিক ব্যাখা আছে। কিন্তু পা যদি এভাবে ঝুলেও থাকতো তাহলে বিছানায় ছড়ানো থাকতো না। বিষয়টা তদন্তের পর বলা যাবে আসলে কি ঘটেছিল।

মুনিয়ার মৃত্যুকে হত্যা না কি আত্মহত্যা তা স্পষ্ট না উল্লেখ করে জিসান বলেন, তার বাসা থেকে ৪টি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। যদি সে আত্মহত্যা করে থাকে তাহলে অনেক কারণ ছিল। ২০২০ সাল থেকে দৈনিক সে সব বিষয় ডায়েরিতে মুনিয়া লিখেছে। তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল।

আনভীরের পক্ষ থেকে মুনিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল উল্লেখ করে জিসান বলেন, মুনিয়া তার বোনকে ফোন দিয়ে বলেছিল তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আনভীরের শত্রু পক্ষের সাথে মুনিয়ার সম্পর্ক আছে বলে তাকে এই হুমকি দেওয়া হচ্ছিল।

এদিকে, মুনিয়ার ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে তার মরদেহ কুমিল্লার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০