1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

করোনা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৯৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্কঃ  দল-মত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।’

মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না। তবে, শেরেবাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। আর তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন।

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনেও ব্যর্থ। দেশে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আন্দোলন করতে হবে। তারা দায়িত্বশীল বিরোধীদল হিসেবেও ব্যর্থ হয়েছে।

বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতি জনগণের কোনও আস্থা নেই বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ কারণে আজ বিএনপি নিজের দলকে চাঙা রাখতে যখন যা খুশি তাই বলে যাচ্ছে। তাদের রাজনীতি হচ্ছে সরকার বিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০