1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.৭২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছেন ১৪হাজার ৯৯১ জন শিক্ষার্থী। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭৭ হাজার ৯০৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বুধবার( ৮ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

এবছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠান এবং ৫টি প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি। পাস না করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২টি ফেনী, ২টি ব্রাহ্মণবাড়িয়া এবং ১টি চাঁদপুরের।ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৫৭জন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের শতকরা পাসের হার ৯১দশমিক ৩৯ শতাংশ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০