1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ডোমারে বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯৯ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল,নীলফামারী:

নীলফামারীর ডোমারে পৌষের সাত সকালের কনকনে ঠান্ডা আর কুয়াশা কে উপেক্ষা করে বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সরজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার বিভিন্ন জায়গায় বীজতলা থেকে চারা সংগ্রহ করে সেই চারা কাদা জমিতে রোপন করছেন কৃষকরা। এ কাজে সহযোগীতা করছেন নারীসহ অন্যান্য ছোট-বড় সদস্যরাও।
আলাপ কালে হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের নন্দিতা তেল পাম্প এলাকার কৃষক গেল্লু চন্দ্র জানান,আমন মৌসুমে ধানের ভালো ফলন ও দাম পাওয়ায় এবার দুই একর জমিতে আগাম বোরো ধান লাগিয়েছি। ভালো ফলনের আশা করছি।
বোড়াগাড়ী ইউনিয়নের কৃষক সুনিল চন্দ্র বলেন,আমি এক একর ৬৬ শতাংশ জমিতে বোরো ধান লাগাইতেছি আশা করি ভালো ফলন পাবো,বামুনিয়া ইউনিয়নের গোপাল চন্দ্র ৫০ শতাংশ জমিতে হাইব্রীড জাতের ধান লাগাচ্ছি ।তিনিও ভালো ফলন পাবার আশাবাদ ব্যক্ত করছেন ।
উপজেলা কৃষি বিভাগ সুত্র জানায়,এবার উপজেলায় ১৩ হাজার ২ শত ৩০ হেক্টর জমিতে বোরো চাষাবদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ ছাড়া উপজেলা কৃষিবিভাগ কৃষকদের মাঝে উন্নতমানের বীজ,সার ও কীটনাশক বিতরণ করেছে। কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দিক নির্দেশনাও দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিসার(কৃষিবিদ) মোঃ আনিছুজ্জামান বলেন,আবহাওয়া ঠিকঠাক থাকলে এবারে উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০