1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে যেতে পারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৯২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভয়াবহ রূপ নিয়েছে ভারতের করোনা পরিস্থিতি। সংক্রমণ সুনামিতে ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। দৈনিক মৃতের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে। সংক্রমণ শনাক্ত হচ্ছে দৈনিক সাড়ে ৩ লাখের বেশি।

পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে, যা রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। করোনার ধাক্কা সামলে এত বড় আয়োজন করতে পারবে তো ভারত?

আগামী অক্টোবরের মাঝামাঝিতে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা। কিন্তু এখন বিকল্প ভাবতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসিকে।

আইসিসির একটি সূত্র জানিয়েছে, হাতে এখনও সময় আছে ছয় মাস। তাই এখনই চূড়ান্ত কিছু বলে দেওয়ার সময় হয়নি। তবে দেশটির পরিস্থিতি ভালোভাবেই পর্যবেক্ষণ করছে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

তবে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত না হলেও বিকল্প ভাবনা ঠিকই মাথায় রাখছে আইসিসি। সেক্ষেত্রে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। পাশাপাশি ভাবা হচ্ছে শ্রীলঙ্কার কথাও। সেক্ষেত্রে আরব আমিরাতকেই বিকল্প হিসেবে এগিয়ে রাখা হচ্ছে। কেননা সেখানকার জনসংখ্যা তুলনামূলকভাবে কম এবং বিশ্বকাপ আয়োজনের সবরকম সুযোগ-সুবিধাও আছে।

এদিকে গেল সপ্তাহেই বিশ্বকাপের জন্য নয়টি ভেন্যু প্রস্তাব করেছে ভারতীয় বোর্ড। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, যা দর্শক ধারণক্ষমতায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০