1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বগুড়ায় ৪০০ টাকা নিয়ে বিরোধে বন্ধুরা মিলে রিয়াজকে হত্যা করে: পুলিশ!!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৮ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা

মাত্র ৪০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বগুড়ার শাজাহানপুরে কলেজ ছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজকে ছুরিকাঘাতে হত্যা করে তার বন্ধুরা। সোমবার রাতে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাউছার,ঝালোপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মাহমুদুল ও রামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাহান।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে রিয়াজের লাশ উদ্ধার করে পুলিশ। রিয়াজ ওই ইউনিয়ন পরানবাড়িয়া গ্রামের বাবলু মিয়া ছেলে এবং শেরপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পরে রিয়াজের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শরাফত ইসলাম জানান,গ্রেপ্তারকৃতরা রিয়াজের বয়সে বড় হলেও একই এলাকার সুবাদে একে অপরের বন্ধু ছিল। তারা এক সাথেই ঘোরাফেরা করতো। গ্রেপ্তার তিন যুবক জিজ্ঞাসাবাদে বলেছে রিয়াজ কাউছারের কাছে ৪০০ টাকা পাওনা ছিল। টাকা ফেরত না দেয়াকে কেন্দ্র করে রিয়াজের সাথে কাউছারের বিরোধ দেখা দেয়। রিয়াজ ৪০০ টাকা আদায়ের জন্য এলাকার এক বড় ভাইকে দিয়ে কাউছারকে হুমকি দেয় এবং নিজেও কাউছারের সাথে মারমুখি আচরণ করে। এতে কাউছার ক্ষুদ্ধ হয়ে অপর বন্ধুদের সাথে পরামর্শ করে রিয়াজকে হত্যার পরিকল্পনা করে। পরে তারা রিয়াজকে কৌশলে ডেকে নিয়ে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর গলা এবং পায়ের রগ কেটে হত্যা করে।
তিনি বলেন,গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০