1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মসজিদের ইমামকে গলা কেটে হত্যাচেষ্টাকারী ঘাতক আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের সাজঘর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শাহাদাত হোসেন (২৪)কে গলা কেটে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর আসামি মোঃ আল-আমিনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ। রোববার(৫ ফেব্রুয়ারি) উপজেলার সীমান্তবর্তী এলাকা কৃষ্টিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আহত মুয়াজ্জিনের চাচাতো ভাই উত্তর চান্দলা গ্রামের মৃত মোখলেস মিয়ার ছেলে নূরে আলম এ প্রতিনিধিকে জানান,আমার চাচাতো ভাই শাহাদাত হোসেন ছয় বছর পূর্বে শশীদল ইউনিয়নের সাজঘর উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মাসিক বেতনে ইমামের দায়িত্ব পালন করে আসছিল। গত ৩ ফেব্রুয়ারি রাত ১১ টার সময় সাজঘর সেলিম হুজুরের বাড়ির মোঃ মোক্তার হোসেনের ছেলে মোঃ আল-আমিন (২২) মসজিদের ইমামের কাছে গিয়ে এক হাজার টাকা হাওলাত চায়। এ সময় ইমাম শাহাদাত হোসেন তাকে এক হাজার টাকা হাওলাত দেন। পরে আল-আমিন রাতে ইমামের সাথে ঘুমাইতে চাইলে ইমাম শাহাদাত হোসেন তাকে নিষেধ করে। পরে আল-আমিন ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা একটি ধারালো ছুরি দিয়ে ইমাম শাহাদাত হোসেনের গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় শাহাদাত হোসেন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। আহত ইমাম শাহাদাত হোসেনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারী আল-আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত শাহাদাত হোসেনকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে আহত ইমাম শাহাদাত হোসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যপারে আহত ইমাম শাহাদাত হোসেনের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
ব্রাহ্মণপাড়া থানার এসআই সৌরভ হোসেন বলেন, ছুরি দিয়ে ইমাম হত্যা চেষ্টার অভিযুক্ত আসামি আল-আমিনকে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কৃষ্টিপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ইমাম শাহাদাত হোসেনকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযুক্ত আসামি আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০