1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

পুলিশি সেবা দোরগোড়ায় পৌছে দিতে দেবীদ্বারে অস্থায়ী ক্যাম্প উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৮১ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব,দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বারে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে ভানী ইউপি কার্যালয়ে অস্থায়ী ক্যাম্প উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার)।
মঙ্গলবার দুপুরে দেবীদ্বার উপজেলাধীন সুলতানপুর ইউনিয়ন, রাজামেহার ইউনিয়ন ও ভানী ইউনিয়নের জনস্বার্থে অতি দ্রুত পুলিশি সেবা দেয়ার লক্ষ্যে এবং ঐসব এলাকার অপরাধ প্রবনতা কমিয়ে আনতে এ অস্থায়ী ক্যাম স্থাপন করা হয়েছে। একজন পরিদর্শক ও দুইজন সহকারি উপ-পরিদর্শকসহ মোট ১৩ জন পুলিশ সদস্য নিয়ে প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্প’টি চালু করা হয়েছে। দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর’র সভাপতিত্বে এবং এসআই নিশান চন্দ্র বল’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস খন্দকার আশফাকুজ্জামান বিপিএম। সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল আমিরুল্লা,ভানি ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, রাজামেহার ইউপি চেয়ারম্যান জসীম সরকার,সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির।
এছাড়াও অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আব্দুল খালেক,দেবীদ্বার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার, হানিফ খান,জুয়েল আহমেদ, আজহারুল ইসলাম, সফিকুল ইসলাম ভূইয়া,আবুল হাসেম ভূইয়া,আলী আশরাফ মেম্বার, জহিরুল ইসলাম ভূইয়া,ফরিদ মেম্বার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০