1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় দুই শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড,অপরজনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৭৫৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে দুই শিশুকে হত্যা মামলায় আসামী ইয়াসমিনকে মৃত্যুদন্ড এবং মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ২১ এপ্রিল দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে কুমিল্লার মুরাদনগরের লাজুর এলাকায় শিশুকে হত্যা করে বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (২০) ও সেলিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৩৫)।
নিহত শিশু ইয়াছিন আরাফাত (৮) প্রধান আসামি ইয়াসমিনের ভাসুর মোঃ বিল্লাল হোসেনের ছেলে ও অপর নিহত শিশু মোঃ জসিম (৭) চাচা শশুর শাহ আলমের ছেলে। এ ঘটনায় নিহত আরাফাতের পিতা মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী পক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি নুরুল ইসলাম জানান ২০১৪ সালের সেপ্টেম্বরে তদন্ত কর্মকর্তা আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।
মামলার স্বাক্ষীসহ সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং সত্যতা নিশ্চিত হয়ে আদালত ইয়াসমিনকে মৃত্যুদন্ড এবং মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০