1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দুটি করে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৩৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে ‘কঠোর আইনানুগ ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছে সরকার। প্রয়োজনে দুটি করে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এ ক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে সরকার।

এর আগে গতবছর জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল বেশ কিছুদিন।

গত বছরের শেষ দিকে এসে সংক্রমণের মাত্রা কমতে শুরু করলে মাস্ক নিয়েও কড়াকড়িও কমে যায়। কিন্তু এ বছরের মার্চে আবারও সংক্রমণ বাড়তে থাকলে ঘরের বাইরে ও কর্মক্ষেত্রে মাস্ক পরার ওপর জোর দিয়ে ১১ দফা নির্দেশনা জারি করে সরকার।

সরকারি হিসাব মতে, দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ১৫০ জন হয়েছে, যাদের মধ্যে শেষ এক হাজারের মৃত্যু হয়েছে মাত্র ১০ দিনের মধ্যে। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন হয়েছে।

প্রসঙ্গত, সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১৪ এপ্রিল থেকে দেশে যে কঠোর বিধিনিষেধ চলছে, তার মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০