1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মেয়ের পাত্র দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৬৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়ের জন্য পাত্র দেখতে যাওয়ার পথে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুল কুদ্দুস ভূইয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি)দুপুরে উপজেলার সদর এলাকার ব্র্যাকের মোড় (কল্পবাস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কুদ্দুস ভূইয়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর নাগাইশ এলাকার মুতি ভূইয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়,নিহত আবদুল কুদ্দুস ভূইয়া তার মেয়ের জন্য পাত্র দেখতে সিএনজি যোগে পার্শ্ববর্তী উপজেলা বুড়িচংয়ে যাচ্ছিলেন। সিএনজিটি উপজেলা সদর এলাকার ব্র্যাকের মোড় (কল্পবাস) এলাকায় প্রবেশ করলে বিপরীতগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা আবদুল কুদ্দুস ভূইয়া মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের মধুমতী হসপিটালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ নিহতের লাশ থানায় নিয়ে আসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এবং অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০