1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মেডিকেলে ভর্তি শুরু ২২ মে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১০৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হচ্ছে আগামী ২২ মে থেকে। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে জুলাই মাসের ১ তারিখ থেকে। এছাড়াও সরকারি-বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে।
রোববার (২৫ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ মে থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি শুরু হবে। ২২ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি মেডিকেলে দেশীয় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন।

গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫ ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৪ এপ্রিল সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জনকে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০