1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দোকান-শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৩৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে রাজধানীতে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন ।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুসারে রোজাদার ভাইবোনদের কথা বিবেচনা করে দোকানপাট ও শপিং মল বিকেল পাঁচটার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আমাদের সময়কে বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। তার কাছে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছিলাম। তিনি আমাদেরকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, শপিংমল, মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আগামীকাল সোমবার থেকে আমরা রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখব।’

এর আগে গত ২৩ এপ্রিল দোকানপাট ও শপিংমল খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০