1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক নেতাকে কুপিয়ে জখম করলেন মাদকসেবী ও সন্ত্রাসীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৫০ বার দেখা হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও

ঠাকুগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের কথা জানতে পারায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে কূপিয়ে জখম করেছে কয়েকজন মাদকসেবী।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে জেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে৷ পরে আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলার গণমাধ্যম কর্মীরা৷
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আব্দুল লতিফ লিটু বলেন, কয়েকদিন থেকে তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। তারা সকলে মাদকসেবনসহ এলাকায় নানা অপকর্ম করে থাকেন৷ আমি সেখানে চায়ের দোকানে বসে ছিলাম৷ হুড়মুড় করে কয়েকজন এসে আমাকে টানা হেঁচড়া করে৷ তারপরে মারপিট সহ ছোট ধারালো ছুরি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাথাটা সরায় নিলে আমার কানে লেগে কানটা দ্বিখণ্ডিত হয়ে যায়। রাশুসহ অনেকজনে আমাক মারপিট করে। আর রাশু আমার কানে আঘাত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই৷
এ বিষয়ে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০