1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

১৩১ বছরের রেকর্ড ভঙ্গ : লায়ন্স ও গেইলের রেকর্ড ভেঙে দিলেন দিলেন তামিম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১০০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩১ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তামিম ইকবাল। দলের স্কোরবোর্ডে যখন ২ উইকেটে ৫২ রান তখন ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৩০তম টেস্ট ফিফটির ঘরে পা রাখেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরপর দুই ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন তামিম ইকবাল।

লংকানদের বিপক্ষে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ওয়ানডে মেজাজে আগ্রাসী ব্যাটিং করে ১৩১ বছর আগের একটি রেকর্ড ভেঙেছেন দেশসেরা এই ওপেনার।
প্রথম ইনিংসে ১০১ বলে ৯০ রান করে আউট হওয়া তামিম দ্বিতীয় ইনিংসেও আগ্রাসী ব্যাটিং করেন। এদিন মাত্র ৫৬ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তামিম যখন নিজের পঞ্চাশ পূর্ণ করেন, তখন বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৫২ রান।

দলের অর্ধশতক পার করা এবং ব্যাটসম্যানের অর্ধশতক হাঁকানোর সময় সবচেয়ে কম রানের ব্যবধানের (২ রান) রেকর্ড এটি।

বিগত ১৮৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে দলীয় ৫৫ রানের সময় নিজের ফিফটি করে এই রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জন জেমস লায়েন্স। যদিও ২০১৪ সালে লায়েন্সের রেকর্ডটি স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৫ বলে ফিফটি করে এই রেকর্ড স্পর্শ করেন গেইল।

রবিবার জন জেমস লায়ন্স ও ক্রিস গেইলের রেকর্ড নিজের করে নিলেন তামিম ইকবাল। শুরু থেকে আগ্রাসী ব্যাটিংয়ে ৫৬ বলে অর্ধশতক করেন তামিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০