1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বটিয়াঘাটায় আওয়ামীলীগের উদ্দ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৪ বার দেখা হয়েছে

এইচ এম সাগর(হিরামন)বটিয়াঘাটা খুলনা

বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২৩) বিকাল ৫টায় সুরখালী বাজার শিমু মার্কেট চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোতাহার হোসেন শিমুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোঃ বিপ্লব শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আওয়ামীলীগ সব সময় জনগনের পাশে থেকে অসহায় ও দুস্থদের সেবা করে থাকে। কোন অপশক্তি আওয়ামীলীগকে হটাতে পারবে না। আগামী নির্বাচনেও আবারও আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহারুজ্জামান শাহরিয়ার,বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ খান, সাংবাদিক ইমরান হোসেন সুমন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সুরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ সরকার,সাবেক ইউপি সদস্য বি এম মাসুদ রানা,৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার মন্ডল, ৪নং আওয়ামীলীগের সভাপতি জাকির সরদার,সাধারন সম্পাদক মহিদুল ইসলাম শাহীন,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ মোঃ লুৎফর রহমান,আহম্মেদ আলী গাজী,জহুর আলী খা, কৃষকলীগ নেতা দাউদ শেখ সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০