1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ার উপ-নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৭২৭ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বিএনপির এমপিদের পদত্যাগ করার ফলে বগুড়ার শূন্য হওয়া এ দুই আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছেন। এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তিনি। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশন সচিবালয়ে এ আপিল করেন তিনি।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় এক শতাংশ ভোটার/সমর্থক থাকা বাধ্যতামূলক। কিন্তু হিরো আলম এক শতাংশ ভোটার সমর্থক দেখাতে না পারায় এবং যতটুকু দেখিয়েছেন ভোটারের সঙ্গে মিল না থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, বগুড়া-৪ ও বগুড়া-৬ দুইটা আসনেই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে। তার জন্যই আমি নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করলাম। আমার সব কাগজপত্র ঠিক আছে। উনারা যে ভুলগুলো ধরেছে তার প্রমাণসহ জমা দিয়েছি। ভোটারের নাকি নম্বর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখি ওই নম্বরটি আমি জমাই দিইনি। তিনি বলেন, ২০১৮ সালে একই ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে হাইকোর্টে রিট করে মনোনয়নপত্র ফিরে পেয়েছি।
ঘোষিত তফসীল অনুযায়ী, শূন্য হওয়া আসন দুটিতে উপ-নির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০