1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

গাইবান্ধা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন মাহমুদ হাসান রিপন এমপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৬৯০ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা- ফুলছড়ি) শূন্য আসনের উপ নির্বাচনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন আজ ১০ জানুয়ারী মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহন করেছেন।
জাতীয় সংসদের ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে বিকেল ৫টায় শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসময় ডিপুটি স্পিকার শামসুল হক টুকু,হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি,বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, মাহমুদ হাসান রিপনের সহধর্মীনি মরিয়ম জামান শিখা,জাতীয় সংসদ সচিবলায় ও জাতীয় সংসদ ভবনের কর্মকর্তাগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহন শেষে চলমান সংসদ অধিবেশনে যোগদেন মাহমুদ হাসান রিপন এমপি।
উল্লেখ্য,গেলো বছরের ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি’র মৃত্যুতে আসনটি শূন্য হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এরপর ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। অনিয়মের সঙ্গে ১১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয় ইসি। পরে গত ৪ জানুয়ারি আসনটিতে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৮ হাজার ২৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) গোলাম শহীদ রঞ্জু লাঙল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০