1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

র‍্যাবের হাতে আটক খুলনায় জাল নোট তৈরির কারখানা আবিস্কারের দই সদস্য

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৬০৭ বার দেখা হয়েছে

এইচ এম সাগর(হিরামন) খুলনা

খুলনায় জাল নোট তৈরির মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ বিভিন্ন তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। সোমবার নগরীর আড়ংঘাটা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত সদস্য চক্রের সদস্যরা হলো মোঃ সাইফুল জামান ও মোঃ জাহিদুল ইসলাম। র‌্যাব – ৬ জানায়, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ মুনাফা লাভের আশায় জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আর্থিকা ভাবে লাভবান হচ্ছে, এমন তথ্যর খবর পেয়ে অভিযানিক দলটি ছায়া তদন্ত শুরু করে। সেই সূত্র ধরে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ জানতে পারে, জাল টাকা তৈরির চক্রের সদস্যরা নগরীর আড়ংঘাটা থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তারা দুপুর ১ টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময়ে তাদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের নগদ দশ লাখ টাকার জাল নোট উদ্ধার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ঐদিন রাত আড়াইটার দিকে ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে তাদের ভাড়া করা বাড়ি থেকে জাল নোট তৈরির কারখানা আবিস্কার করে তারা। অভিযানের সময় সেখান থেকে আরও নগদ ৪ লাখ ৮৩ হাজার জাল নোট উদ্ধারসহ ২ টি প্রিন্টার, ১ টি মেশিন,জাল নোট তৈরির ডাইস ৭ টি, ফেবিকল আঠা ২ হেয়ার ড্রায়ার ১ টি, জল ছাপ সম্বলিত কাগজ ৩০০ পিচ, কালার ফুলের সিল ২০ টি, বিভিন্ন কালারের তরল রং ২০ টি ও জাল নোট তৈরি ২ কাটুন সাদা কাগজ উদ্ধার করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, তারা ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করেছিল। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০