1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে কাউসার নামের এক নৈশপ্রহরীকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৯ বার দেখা হয়েছে

সজীব আহমেদ রিয়ন কেরানীগঞ্জ ( ঢাকা)

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কাউসার খান (৪৫) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে আগানগর ইস্পাহানি নদীধারা আবাসিক এলাকার ২ নম্বর গলির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।  নিহত কাউসার ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাউয়াখোলা গ্রামের মৃত হোসেন খানের ছেলে। সে ইস্পাহানি এলাকায় চৌধুরী ভিলায় কেয়ারটেকারের কাজ করতো। পুলিশের ধারণা রাতের কোন সময় শ্বাসরোধ তাকে হত্যা করা হয়েছে। দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান,ঘটনার মুল রহস্য উৎঘাটন করার জন্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি করছি খুব শিগ্রই এর রহস্য উৎঘাটন করতে পারবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০