1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মুগসাইরে জমকালো ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৭০৬ বার দেখা হয়েছে

মো.শরিফ কুমিল্লা প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন রাখতে দেবিদ্বারের মুগসাইরে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় খেলার উদ্বোধন করেন মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী জালাল উদ্দিন রেজভী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ইউছুফপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো তোফাজ্জল হোসেন চৌধুরী, ব্যাংকার মোখলেছুর রহমান।
এসময় বক্তারা তরুণ সমাজকে খেলায় আগ্রহী করে তোলার গুরুত্ব তুলে ধরেন। আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে তরুণ সমাজ ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেন অতিথিরা
উদ্বোধনী খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমির হোসেন আমু, এগার গ্রাম বাজার কমিটি সাধারণ সম্পাদক শেখ মো মাকসুদুর রহমান,মুগসাইর ৭নং ওয়ার্ড সাবেক মেম্বার কামাল মিয়া, ব্যবসায়ী শেখ মো সেলিম, মুগসাইর ৯নং ওয়ার্ড মেম্বার জামাল মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিঃস্বার্থ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী কামরুল হাসান সুমন। সভাপতিত্ব করেন এগার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মতিন মাস্টার। উদ্বোধনী দুটি খেলায় ইয়াং স্টার ও চট্টগ্রাম বন্দর জয় লাভ করে। মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে টিভি কাপ এই টুর্নামেন্টের আয়োজন করে নিঃস্বার্থ যুব সংগঠন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০