1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় টানা ৪ দিন সূর্যের দেখা মেলেনি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৮২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় টানা ৪ দিন সূর্যের দেখা মেলেনি হঠাৎ রেকর্ড পরিমাণ তাপমাত্রা হ্রাসে জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। টানা চার দিন সূর্যের দেখা মেলেনি কুমিল্লায়। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়েছে শ্রমজীবি মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা করছে সহায়-সম্বলহীন মানুষ। এমন পরিস্থিতিতে অধিক ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস কম।টানা ৪ দিন সূর্যের দেখা মেলেনি কুমিল্লায়
জানা গেছে-কনকনে শীতে প্রয়োজনের বাইরে কেউ বের হচ্ছেন না। অসহায় ও ছিন্নমূল মানুষ দিনের বেলায়ও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
কুমিল্লা আহবাওয়া অফিসের অফিসার ইন-চার্জ ইসমাইল হোসেন জানান,৩ জানুয়ারি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ২৬.০৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত দুদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও শুক্রবার (৬ জানুয়ারি)পুনরায় কমে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে,সর্বোচ্চ ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন,চারদিনে সূর্যের দেখা মেলেনি। ফলে তাপমাত্রা ক্রমশই হ্রাস পেতে থাকে। ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বেগে বাতাস বইছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ওই আবহাওয়াবিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০