1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

আরমানিটোলায় আগুনে আরো একজনের মৃত্যু, মোট ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর আরমানিটোলায় ছয় তলার হাজী মুসা ম্যানশনের রাসায়নিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।

নিহতের নাম সাফায়েত (২৮)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্ট থাকা সাফায়েত রোববার সকাল সাড়ে ৮টায় মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন আরো চার জন। বাকিরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০