1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইকারীর মূলহোতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৭৬৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দীর্ঘদিন ধরে ভূয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারীর মূল হোতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে জেলা ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে শাসনগাছা ফ্লাইওভার থেকে অটো করে একটি ফ্যামিলি কান্দিরপাড় যাওয়ার পথে হঠাৎ করে অটো থামিয়ে ছিনতাইকারী কামরুল হাসানসহ আরো দুই সহযোগী অটোতে ওঠে। নবীনগর থেকে আগত পরিবারের সদস্যদের ভূয়া ডিবি পরিচয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়। ধর্মসাগরের পশ্চিম পাড়ে অটো থামিয়ে কাঁটার দেখিয়ে তাদের কাছ থেকে দুই জোড়া কানের দুল, দুইটি সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় উক্ত পরিবারের মহিলা সদস্যরা চিৎকার করলে জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল জয়নাল ও যাত্রীবাহী দুই সি এন জি ড্রাইভার পিছু নেয়। এমতাবস্থায় জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল চৌধুরী টিপু বিষয়টি দেখতে পেরে ছিনতাইকারী কামরুল হাসানকে গ্রেপ্তার করে।
এ সময় ছিনতাইকারী কামরুল হাসান এর দুই সহযোগী ও অটো ড্রাইভার পালিয়ে যায় চানঁপুর হারুন স্কুলের বাসিন্দা নবী হোসেন হান্নান এর ছেলে কামরুল হাসান। ছিনতাইকারী কামরুলকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০