1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভারতের ভ্যারিয়েন্ট নিয়ে বাংলাদেশে সতর্কতা, নইলে ভয়াবহ পরিস্থিতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১২০৩ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।তিনি বলেছেন, কোনোভাবেই যেন এই ডাবল ভ্যারিয়েন্ট দেশে ঢুকতে না পারে। এই ডাবল ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

শনিবার দুপুরে বিএসএমএমইউয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্ক বার্তা দেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, পৃথিবীর অধিকাংশ দেশেই আগের তুলনায় করোনায় মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। দেশে বর্তমানে আফ্রিকান ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে।এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়ানোর মাত্রা বেশি।প্রতিবেশী দেশ ভারতের ডাবল ভ্যারিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে।আমাদের দৃষ্টি রাখতে হবে, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে ঢুকতে না পারে। সে জন্য ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কঠোরভাবে কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে প্রবেশ করে, তাহলে দেশের সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এ সময় ‘জিরো ভাইরাস ও অ্যান্টিজেন টেস্ট’ নিয়ে কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএসএমএমইউ উপাচার্য।

অন্যদিকে করোনা ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ২৭১ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৮৮২ জন। বর্তমানে ভর্তি আছেন ১৭৯ জন রোগী ও আইসিইউতে ভর্তি আছেন ১৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০