1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় প্রথম দিনে ১ কোটি ২৬ লাখ শিক্ষার্থী পেল নতুন বই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৬৭৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

ইংরেজি বছরের প্রথম দিনে কুমিল্লা জেলায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫৭১টি বই বিতরণ করা হয়েছে।
রোববার(১ জানুয়ারি) কুমিল্লায় জিলা স্কুলে বই বিতরণের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহার উদ্দিন বাহার এবং নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় ও কালেক্টরেট উচ্চবিদ্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। উৎসাহ ও উৎসবের মধ্য দিয়ে কুমিল্লার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রোববার আনন্দ উৎসবের মধ্য দিয়ে কুমিল্লা জেলায় সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,মাদরাসা,নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই নতুন বই তুলে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন স্কুলে আগেই বই পৌঁছে গেছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, উৎসবের মধ্য দিয়ে কুমিল্লার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। কোথাও বই পেতে দেরি হলেও সময়মতো সবাইকে বই হাতে তুলে দেওয়া হবে।
কুমিল্লা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মাদরাসা,নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ৮০ লাখ বই ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে। বছরের প্রথম দিনে এসব বই বিতরণ করা হবে।
এ ছাড়া জেলার ২ হাজার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৭৪৬টি বেসরকারি কিন্ডার গার্টেনের ৭ লাখ ৩৩ হাজার ৭৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২৯ লাখ ২১ হাজার ৯৫৮টি বই বিতরণ করা হচ্ছে। যদি ও বইয়ের চাহিদা রয়েছে আরও কয়েক লাখ। এর মধ্যে প্রথম দিনে বিতরণের করা হবে এসব বই। এসব বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। অবশিষ্ট বই আগামী ৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০