1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে বই উৎসব পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৬৯০ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

পহেলা জানুয়ারি বছরের প্রথম দিনে শিক্ষক শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। সারাদেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। উল্লেখ্য এ বছর পলাশবাড়ী উপজেলায় ২৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কে ও ৪৬ টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ও ১৮টি মাদ্রাসায় প্রায় ৩ হাজার শিক্ষার্থীসহ মোট ৫০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এছাড়াও নিউ কারিকলাম অনুযায়ী ৬ষ্ট ও ৭ম শ্রেনীর পাঠদান কার্যক্রম শুরু করা হয়।
বই বিতরণ উৎসবে আজ রবিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও এসএম হাইস্কুল মাঠে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বই বিতরন করা হয়। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারন সাধারন তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মহাতাব হোসেন,পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশিল চন্দ্র সরকার,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদার রহমানসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০