1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্ব;কুপিয়ে যুবককে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৯২৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর চর্থা বড় পুকুরপাড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করেছে একদল দূর্বৃত্ত।
শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ২০ বছর বয়সী ফয়সাল ইসলাম হৃদয় ওই এলাকার চা দোকানী বাবুল মিয়ার ছেলে।
নিহত হৃদয়ের বড় বোন শিউলি আক্তার জানান, হৃদয় থাই গ্লাসের কাজ করতেন। গেলো বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে অন্যদের সাথে হৃদয় আনন্দ মিছিল করে। এ সময় স্থানীয় কয়েক যুবকের সাথে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা হৃদয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা হয়।
গতকাল রাত দেড়টায় হৃদয়সহ তারা বন্ধুরা নিউ ইয়ার উদযাপনে বাড়ির পাশে পিকনিক করছিলো। তখন হৃদয়কে খবর দিয়ে নিয়ে যায় কয়েকজন যুবক। সেখানে তাকে হাত পায়ের রগ কেটে দেয়। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে কোপানো হয়।
স্থানীয়রা আহত হৃদয়কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সানজুর মোর্শেদ বলেন, নিহতের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০