1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

পুকুর খননে মিলল কষ্টি পাথরের মূর্তি ও শিলা খন্ড মারলো বিষাক্ত সাপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৩৫ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে একটি পরিত্যক্ত মাটির ঢিপি কেটে পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের মূর্তি ও প্রায় ২ মন ওজনে একটি শিলাখন্ড পাথর উদ্ধার হয়েছে। শিলা পাথর ও মূর্তি উদ্ধার কালিন সময়ে একটি বিষাক্ত সাপের মৃত্যু হয়েছে৷ ৩০ ডিসেম্বর জুম্মার নামাজ পর উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামে মাটির ঢিপি খননের সময় শ্রমিকরা একটি মূর্তি উদ্ধার করে। এসময় ওই স্থানে একটি কালো রঙের সাপ দেখতে পেয়ে তারা সাপটি কে মেরে ফেলে মাটি কাটা শ্রমিকগণ। পরে শ্রমিকরা বিষয়টি কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জুবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ কে অবহিত করলে তিনি বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর হাতে হস্তান্তর করেন। এরপর এক সময়ে একটি শিলা খন্ড উদ্ধার করা হলেও যে শিলা খন্ডটি জমির মালিক লুকিয়ে রাখে পরে স্থানীয় ভাবে জানাজানি হলে পরে রাত সাড়ে আটটার সময় শিলাখন্ডটি ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে। বর্তমানে শিলাখন্ডটি ফাঁড়ি পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে ফাড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জী সাংবাদিক জানান,কাটাবাড়ী গ্রামের আ. মজিদের ছেলে গয়না তার পুরাতন একটি মাটির ঢিপি সংযুক্ত ১০ কাঠা জমিতে পুকুর খননকালে শ্রমিকরা একটি মূর্তি উদ্ধার করে। মূর্তিটির ওজন সাড়ে তিন কেজি এবং উচ্চতা ৭ ইঞ্চি। নারীর প্রতিকৃতির এ মূর্তিটি কোন দেবীর আকৃতির হতে পারে তা জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান,মূতিটি কষ্টি পাথরের তৈরি। আমরা ধাতব পদার্থের লোহা ও ব্লেড মূর্তির সংস্পর্শে আনলে তা চুম্বকের মত মূর্তির গায়ে আটকে যায়। এছাড়াও একটি বিশাল শিলাখন্ডও পাওয়া যায়। এলাকার আশপাশে আরো মূল্যবান কিছু পাওয়া যেতে পারে বলে স্থানীয়দের ধারণা। উক্ত স্থানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা দাবী করেন তারা। আর একই সময় কালো কালারের বিষধর সাপ মেরে ফেলায় যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেমনি না গুণজন চলমান রয়েছে সাধারণ মানুষের মাঝে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০