1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোবিন্দগঞ্জে ১০৪৮ পিস ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৬৩২ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ৪ বস্তায় মোট ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকের চালানটি আটকের কথা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।
গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার গোবিন্দগঞ্জ থানা পুলিশের আয়োজনে মিট দ্যা প্রেস কনফারেন্স এর মাধ্যমে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো: কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে মাদক উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানান।
প্রেস কনফারেন্সে জানানো হয়,গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ ভ্যান তল্লাশী করে। এসময় ওই পিকআপ ভ্যানে তে রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে ৪টি বস্তায় কৌশলে রাখা এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালানটি পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে এবং মাদক বহনকারী দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা গ্রামের মৃত আমির আলীর ছেলে ১। মো: ইমরান আলী,ও একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে ২। মো: রবিউল ইসলাম, পিতা- মো: ইব্রাহিম খলিল। এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে  মামলা দায়ের করা হয়েছে। গ্রেফারকৃতদের দেয়া তথ্যমতে মাদক চোরাচালানের সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে এ প্রেসকনফারেন্সে জানানো হয়। নবাগত জেলা পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০