1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ১৭ ইউপিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ,আ’লীগ ১২ স্বতন্ত্র ৫

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৬৫২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্থানীয় সরকার নির্বাচনে ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টিতে জয়ী হয়েছে নৌকা প্রতীকের নির্বাচন করা আওয়ামীলীগের প্রার্থীরা। অন্য ৫টিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা। গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটের আটটি,লাকসামের তিনটি, লালমাই উপজেলার দু’টি, বরুড়ার দু’টি ও দাউদকান্দি উপজেলার দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ১৭ ইউনিয়নে ৫৭ জন চেয়ারম্যান পদে ৫৫২ জন সাধারণ আসনে ও সংরক্ষিত আসনে ১২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বেসরকারি ফলাফলে জানা গেছে,দাউকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন থেকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের আনোয়ার হোসেন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকে মোঃ মামুনুর রশিদ। দৌলতপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মোঃ মঈন উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতীকে মোঃ মাকসুদ আলম জমাদার। বরুড়া উপজেলায় ভাউকসার ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের আহমেদ জামাল মাসুদ এবং শাকপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবদুল খালেক মুন্সি। নাঙ্গলকোট উপজেলার আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন রায়কোট (উত্তর) ইউনিয়নে মো.রফিকুল ইসলাম মজুমার, রায়কোট (দক্ষিণ) ইউনিয়নে আবুল কালাম ভূঁইয়া, আদ্রা (উত্তর) ইউনিয়নে মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার, আদ্রা (দক্ষিণ) ইউনিয়নে মো. আবু ইউসুফ, জোড্ডা (পুর্ব) ইউনিয়নে মোহাম্ম নুরুল আফছার, বটতলী ইউনিয়নে আবদুল জলিল, দৌলখাঁড় ইউনিয়নে সৈয়দ মো.সাইফুর রহমান। এছাড়া জোড্ডা (পশ্চিম) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো.জসিম উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের মিজানুর রহমান,পেরুল উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আবু সালেহ মোহাম্মদ কামাল হোসেন নির্বাচিত হয়েছে। এছাড়া লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আবদুল আউয়াল আবু নির্বাচিত হয়েছে। এছাড়াও লাকসামে মুদাফফরগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়নে মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলের রিপোর্ট জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে নির্বাচনের এ ফলাফল নিশ্চিত হওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০