1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় ইভিএম কঠিন,ব্যালটই ভালা’ ভোট দিয়ে খুশি বৃদ্ধা সফেজা বিবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৭১৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ইভিএম কঠিন,ব্যালটই ভালা’বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম)ভোট দেওয়ার ৭৫ বছর বয়সী সফেজা বিবি বলেন,’কম বয়সী মানুষের কাছে মেশিনে (ইভিএম) ভোট দেওন সহজ হইলেও আমরার কাছে কঠিন, আগেরটাই (ব্যালট পেপার) ভালা ছিলো।’ তবে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি হওয়ার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে নিজের এই অনুভূতির কথা জানান সফেজা বিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে কুমিল্লার ৫ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সবগুলি ইউনিয়নেই ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। তবে ভোট কিছুটা ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ করছেন ভোটাররা।
উপজেলার টামটা কেন্দ্রের ভোটার বিল্লাল হোসেন খান বলেন, ইভিএমে ভোট ধীরগতিতে হচ্ছে। অনেকেরই আঙ্গুলের ছাপ মিলছে না, আমারও মিলেনি। দুপুরের পর আবার আসতে বলছে। আমি কতোবার আসবো? তার মতো আরো অন্তত ১০ জনের একই অবস্থা হয়েছে বলেও জানান তিনি। কুলসুম আক্তার(৫০) নামে আরেক ভোটার বলেন, সকাল ৮টায় কেন্দ্রে আসছি,সাড়ে ১১ টা পর্যন্ত ভোট দিতে পারিনি। ভোট খুব স্লো হচ্ছে, কখন বাড়ি ফিরতে পারবো জানি না।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফাজ্জল হোসেন জানান, বয়স্ক ভোটারদের ভোট দিতে কিছুটা দেরি হচ্ছে। কারো ফিঙ্গার মিলছে না, কেউ ভুল জায়গায় টিপছেন। তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে ৭/৮ মিনিট সময় লেগে যাচ্ছে। তবে তরুণরা দ্রুত সময়ে ভোট দিচ্ছেন। এ কেন্দ্রের ১৭৬১ ভোটের মধ্যে সাড়ে ১১টা পর্যন্ত আড়াইশ ভোট সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০