1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার পাঁচটি উপজেলার আজ ১৭ ইউপিতে ভোট, যে কোন মূল্যে নির্বাচন সুষ্ঠু হবে: ডিসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৪৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ১৭ ইউনিয়ন পরিষদে ভোট আগামীকাল বৃহষ্পতিবার অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লার পাঁচটি উপজেলার মধ্যে নাঙ্গলকোটের আটটি, লাকসামের তিনটি, লালমাই উপজেলার দুটি, বরুড়ার দুটি ও দাউদকান্দি উপজেলার দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
১৭টি ইউপির ভোট কেন্দ্রে রয়েছে ১৪৪ টি। মোট ভোটার দু লাখ ৭৮ হাজার ৫৯জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪১ হাজার ৫০২ জন। মহিলা ভোটার এক লাখ ৬৬ হাজার ৫৫৬জন। এ ১৭ ইউনিয়নে ৫৭জন চেয়ারম্যান পদে ৫৫২ জন সাধারন আসনে ও সংরক্ষিত আসনে ১২৯ জন প্রতিদ্বদিতা করছেন। সব কটিতেই ভোট গ্রহণ হবে ইভিএমএ।
এদিকে শীতের কারণে বৃহস্পতিবার সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ১৭ ইউনিয়নের সাধারণ নির্বাচন আর একটি ওয়ার্ডের উপ-নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। ইউনিয়নগুলো হলো-নাঙ্গলকোটের রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, বটতলী ও দৌলখাঁড়। লাকসাম উপজেলার বাকই দক্ষিণ, মুদাফফরগঞ্জ উত্তর, মুদাফফরগঞ্জ দক্ষিণ। লালমাই উপজেলার বাকই উত্তর, পেরুল উত্তর; বরুড়ার ভাউকসার ও শাকপুর।দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ও দৌলতপুর ইউনিয়ন। একই দিন মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের প্রায় দেড় হাজার সদস্যর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। তাছাড়া ৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন কুমিল্লার কাগজকে বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি উপজেলার ৩জন করে ১৫জন ও অতিরিক্ত আরো ১৫জনসহ মোট ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে কাজ করছেন। নির্বাচনের দিন ও এর আগে পরে মাঠে থাকছেন তাঁরা। মাঠে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থার লোকজন কাছ করছে। অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত সুন্দর একটি নির্বাচন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০