1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শ্রীমঙ্গলে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি স্বামী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৪১ বার দেখা হয়েছে

মোঃইমরান হোসেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউপির বেলতলী গ্রামে ১সন্তানের জননী আয়েশা আক্তার (২৩) এর মৃত্যুর ঘটনায় ২৬দিন পর অবশেষে তার স্বামী আলাল মিয়া (৩০)গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। গত ২৬ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশে এসআই রাকিবুল হাসান রকিব অভিযান পরিচালনা করে সিন্দুরখান বাজার এলাকা থেকে আলালকে আটক করা হয়।গত কাল ২৭ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে- গত ১ ডিসেম্বর ১ সন্তানের জননী আয়েশা আক্তার স্বামীর বাড়ীতে মৃত্যুবরণ করলে তার পরিবারের লোকজনদের অভিযোগ পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন স্বামী আলাল মিয়া ও ফরিদা বেগম গংরা। এ ঘটনায় আয়েশা আক্তার এর মা সাহিদা বেগম বাদী হয়ে বেলতলী গ্রামের আলাল মিয়া (৩০), ইউনুছ মিয়া (৫০), ফরিদা বেগম (২৫), জসিম মিয়া (২২), দিলারা বেগম (৪৫) সহ ৫জনের নাম উল্লেখ করে আরো ২/৩জনের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (সিআর ৫৯৭/২২ইং (শ্রী) দায়ের করেন। বিজ্ঞ আদালত বিজ্ঞ কৌঁসুলির বক্তব্য শ্রবন করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে অনুসন্ধান করতঃ নিয়মিত মামলা রুজুর জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে গত ২৬ ডিসেম্বর স্বামী আলাল মিয়াসহ উক্ত ৫জনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় নিয়মিত হত্যা ( মামলা নং- ৩৩, তারিখঃ ২৬/১২/২২ইং) মামলা দায়ের করেন। এ ব্যপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান রকিব সত্যতা স্বীকার করে বলেন- স্বামী আলালকে গ্রেফতার করা হয়েছে। এজাহার নামীয় ও জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০