1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে কারও দোষ থাকলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৮৮৭ বার দেখা হয়েছে

ল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং র‌্যাব আয়োজিত ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এর আগে দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। পরে বালুখালী ক্যাম্পে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত সকলকেই সহায়তার আশ্বাস দেন।

সাংবাদিকদের মন্ত্রী জানান, ভাসান চর এখন অনেক উন্নত জায়গা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হয়ে যাওয়া রোহিঙ্গারা যদি সেখানে যেতে চায়, তাহলে অবশ্যই সরকার তাদের সেখানে নিয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রাধান্য হচ্ছে রোহিঙ্গাদের তাদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানো। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা সব সময় বলে আসছি। বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে ভূমিকা রাখুক তাই বাংলাদেশ আশা করে।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সুরক্ষা ও সেবা) মো. শহিদুজ্জামান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, কক্সবাজারের জেলা প্রশাসক ডক্টর মামুনুর রশিদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, র‌্যাব-১৫-এর অধিনায়ক আজিম উদ্দিন।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আর পুলিশ ব্যাটেলিয়ানের ক্যাম্প ও আন্তর্জাতিক সংস্থা আইওএমের হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

উল্লেখ্য, গত সোমবার উখিয়া উপজেলার বালুখালীর পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসেবে ১১ জন রোহিঙ্গার মৃত্যু হয়। এর পাশাপাশি প্রায় ১০ হাজার বসতঘর পুড়ে যায় এবং ৪৫ হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০