1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় পৃথক র‌্যাবের অভিযানে ১৪২ কেজি গাঁ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আড়াইওড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আবু কাইয়ুম (২৭) নামের একজনকে আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় গ্রেফতারকৃত আবু কাইয়ুম কুমিল্লা জেলার বুড়িচং থানার কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের আঃ মোতালেব এর ছেলে। পৃথক অন্য আরেকটি অভিযানে একইদিন সকালে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় লুকিয়ে গার্মেন্টস ঝুট মাল এর ভিতর মাদক পরিবহনের সময় ৩৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রসুলপুর গ্রামের মৃত আলফাজ উদ্দিন এর ছেলে মোবারক হোসেন (৪৭),রাজশাহী জেলার পবা থানার বসন্তপুর খামারপাড়া গ্রামের মোঃ মোকসেদ এর ছেলে মিঠু (৩০) এবং একই গ্রামের মৃত আব্দুর রশিদ এর ছেলে মোঃ রাসেল ইসলাম (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক ও উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন কুমিল্লা,কিশোরগঞ্জ, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০