1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চৌদ্দগ্রামে ৮০ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক জসিম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৪৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার থেকে ২ মণ (৮০কেজি) গাঁজাসহ মাদক ব্যবসায়ী জসিম নামে একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের উপজেলার নালঘর এলাকায় ঢাকা দক্ষিণ মাদকদ্রব্য অধিদপ্তর ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি জসিমকে আটক করা হয়।
আটককৃত চিহ্নিত মাদক কারবারি জসিম উদ্দিন (৪৫) চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপল নগর গ্রামের মোঃ শরাফত আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি চৌদ্দগ্রাম উপজেলার নালঘর এলাকার গাঁজা ব্যবসায়ী জসিম বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা তার বাসায় মজুদ করেছেন। সেই তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো দক্ষিণের সার্কেলের তিনটি টিম গঠন করে কুমিল্লা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করে জসিমের বাড়ির একটি কক্ষে মজুদ করা গাঁজাসহ জসিমকে আটক করি।
কুমিল্লা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরুল হাসান বলেন ঢাকার তিনটি টিম ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের টিমের যৌথ অভিযানে জসিমকে ২ মণ গাঁজাসহ গ্রেফতার করা হয়। জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ আব্দুর রহিম,এসআই মোঃ তরিকুল ইসলাম, তাজবির আহাম্মদ, মোঃ শাহ আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,কুমিল্লা জেলা কার্যালয়ের এসআই মোঃ মুরাদ হোসেন,এসআই কামরুল হাসান, মিজানুর রহমান ও অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত টীম এ অভিযান পরিচালনা করেন।যেখানে মাদক সেখানেই সাড়াশি অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করে,এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০